শীতাতপ নিয়ন্ত্রিত বগি বন্ধ ২০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-ঢাকা পথে চলাচলকারী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ‘পাওয়ার কার’ (ট্রেনে বিদ্যুৎ সরবরাহ করা হয় যে বগি থেকে) দুর্বল হওয়ায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত বগিটি ২০ দিন ধরে খুলে রাখা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক মোজামেঞ্চল হক জানান, পাওয়ার কারটি প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় শীতাতপ নিয়ন্ত্রিত বগিটি খুলে রাখা হয়েছে।স্টেশন সূত্র জানায়, রংপুরবাসীর দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২১ আগস্ট রংপুর এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়। এরপর গত বছর এপ্রিলে দুইবার চলন্ত অবস্থায় পাওয়ার কারটি নষ্ট হয়ে পড়ে। এই ট্রেনে রংপুর থেকে ভ্রমণের জন্য প্রথম শ্রেণী চেয়ার, নন এসি বাথ, চেয়ার, শোভন ও এসি বাথসহ মোট ২১৬টি টিকিট রয়েছে। ট্রেনটি চালু হওয়ার পর কয়েক মাসের মধ্যে ১২ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত বগিটি বন্ধ হয়ে যায়। যাত্রীদের দাবির মুখে তা চালু করা হয়। কিন্তু আবারও ৪ মার্চ থেকে বগিটি বন্ধ রাখা হয়েছে।শহরের গুপ্তপাড়ার ব্যবসায়ী নিরঞ্জন রায় বলেন, ‘সম্প্রতি টিকিট কাটতে গিয়ে শুনি এসি কোচ বন্ধ। পরে বাসে যেতে হয়েছে।’রংপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহরাওয়ার্দী বলেন, রংপুর বিভাগীয় শহর হওয়ায় ট্রেনে যাত্রীর ভিড় দিন দিন বাড়ছে। সেই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও যাত্রীরা নিয়মিত যাতায়াত করছে। ট্রেন চালুর পর থেকেই পাওয়ার কারটি সমস্যা করছে।মোজামেঞ্চল হক বলেন, ‘পাওয়ার কারটি দুর্বল হওয়ায় লোড নিতে পারছে না। তাই শীতাতপ নিয়ন্ত্রিত বগিটি খুলে রাখা হয়েছে। নতুন একটি পাওয়ার কার স্থাপনের জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।লালমনিরহাট রেল বিভাগের তত্ত্বাবধায়ক (ট্রাফিক) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। তবে কবে নাগাদ এই পথে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ পুনরায় চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।