শীতার্ত কোচরা পেলেন কম্বল
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শীতার্ত ৫০টি কোচ পরিবারের মধ্যে নালিতাবাড়ী বন্ধুসভা কম্বল বিতরণ করেছে। গতকাল শুক্রবার দুপুরে কোচপাড়ার আলোর বাতিঘর নামে একটি বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
নালিতাবাড়ী বন্ধুসভা সূত্র জানায়, গারো পাহাড়ের কাছের খলচন্দা গ্রামে ৫০টি কোচ পরিবার বাস করে। এখানের প্রতিটি পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় কোচপাড়ার মোড়ল (প্রধান) সবরন্ত কোচের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধি আবদুল মান্নান, বন্ধুসভার সাবেক সভাপতি কোহিনুর রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার, যুগ্ম সম্পাদক মানিক কুমার সাহা, পরিমল কোচ প্রমুখ।
সুন্দর মণি (৮৫) বলেন, ‘সন্ধ্যা নামনের আগেই বিরাট শীত লাগে। কম্বলডা পাইয়া বিরাট উপকার অইলো। এর আগে কেও এইপাড়ায় সবাইরে কম্বল দেয় নাই। হেরলাইগা বন্ধুসভারে ধন্যবাদ জানাই।’