শীতার্ত মানুষের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ মানুষের জন্য’ স্লোগান সামনে রেখে কুড়িগ্রামের ’৯৭ ব্যাচের (এসএসসি) শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। কুড়িগ্রাম পৌরসভা প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকালে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল জলিল, প্যানেল মেয়র তোতা মিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক রাজু মোস্তাফিজ, আইনজীবী আহসান হাবীব, সাংবাদিক মিজানুর রহমান, তুষার মাহমুদ, চিকিৎসক আল-আমিন মাসুদ, রিন্টু সাহা, সাইদুর রহমান, ইমন আহমেদ, ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি ফজলে এলাহী প্রমুখ।