শীতার্ত মানুষের পাশে ক্রাউন সিমেন্ট গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে (বাঁ থেকে) প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রাশিদুর রহমান, ক্রাউন সিমেন্ট গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ক্রাউন সিমেন্ট গ্রুপের ব্র্যান্ড সহকারী ব্যবস্থাপক মো. ফজলুর রহমান l প্রথম আলো

তীব্র শীতে দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্রাউন সিমেন্ট গ্রুপ। প্রতিষ্ঠানটি শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে এক হাজার কম্বল দিয়েছে। প্রথম আলো কার্যালয়ে গত বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে ওই কম্বল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ক্রাউন সিমেন্ট গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির বলেন, প্রথম আলোর মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এ কম্বল পৌঁছে যাবে খুব দ্রুত।
প্রথম আলো ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের ব্র্যান্ড সহকারী ব্যবস্থাপক মো. ফজলুর রহমান, প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রাশিদুর রহমান, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ ও কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল। কম্বলগুলো পটুয়াখালীর বাউফল, নড়াইলের লোহাগড়া, দিনাজপুরের বিরামপুর এবং ভোলা ও ঝিনাইদহের মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।