শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আইপিডিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রি প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি)। শীতার্ত অসহায় মানুষকে সহায়তা দিতে প্রথম আলো ট্রাস্টে তিন লাখ টাকা (চেক) দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম। ট্রাস্টের পক্ষে চেক গ্রহণ করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসির উপব্যবস্থাপনা পরিচালক এ এফ এম বরকতউল্লাহ, করপোরেট ব্যবস্থাপক নওশীন রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।