শীতার্ত মানুষের পাশে রূপসী বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন হোটেল রূপসী বাংলার কর্মকর্তারা। এ কাজে তাঁরা সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন প্রথম আলোকে। এর অংশ হিসেবে গতকাল সোমবার হোটেলের পক্ষ থেকে প্রথম আলো কার্যালয়ে ৩৫৭টি কম্বল ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।রূপসী বাংলার মানবসম্পদ বিভাগের প্রধান মো. আতাউর রহমান ও সহকারী যোগাযোগ ব্যবস্থাপক জিয়া মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। কম্বল গ্রহণ করেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।