শীতার্ত মানুষের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে (বাঁ থেকে) প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজেরুল ইসলাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. তৌহিদুর রহমান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সামছুদ্দোহা সিমু l ছবি প্রথম আলো

তীব্র শীতে দুর্ভোগের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে এক হাজার কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান বলেন, প্রথম আলোর মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এ কম্বল খুব দ্রুত পৌঁছে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজেরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সামছুদ্দোহা সিমু, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ।
এ কম্বলগুলো কুষ্টিয়া, চাঁদপুর, ঠাকুরগাঁও, রংপুরের তারাগঞ্জ, লালমনিরহাটের পাটগ্রাম ও পাবনার ঈশ্বরদীর শীতার্ত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।