শীতার্তদের পাশে ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন দুই হাজার ৬৭৪ ক্যাডেটের সংগঠন ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন এ বছর শীতে গরিব মানুষের মধ্যে সাত হাজার কম্বল বিতরণ করেছে।রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, রাজশাহী, খুলনা, যশোর ও পাবনা জেলার ৪০টি স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।অ্যাসোসিয়েশন ১ পৌষ ১৪১৮ তারিখ বিতরণ শুরু করে। সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্যের পাশাপাশি স্থানীয় সংগঠন, এনজিও এবং গণমাধ্যমকর্মীরা কম্বল বিতরণে সহায়তা করেন। অ্যাসোসিয়েশনের সদস্যরা কম্বল কেনা ও বিতরণের জন্য প্রায় ১০ লাখ টাকা দান করেন। দেশের ১২টি ক্যাডেট কলেজের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রদত্ত কম্বল বিতরণ করেন সংশ্লিষ্ট ক্যাডেট কলেজের অধ্যক্ষরা।সংগঠনের সেক্রেটারি জেনারেল মোসলেহ উজ্জামান বলেন, ‘এটি একটি ক্ষুদ্র উদ্যোগ হলেও দেশের শীতার্ত গরিব মানুষের কাছে দুর্যোগের সময় সময়মতো কম্বল পৌঁছাতে পেরে আমরা কিছুটা হলেও আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে পেরেছি।’ তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং পরিসর আরও বাড়ানোর প্রচেষ্টা থাকবে। বিজ্ঞপ্তি।