শীতার্তদের পাশে প্রথম আলো ‘মোক জারত থেকি বাঁচাইনেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কতটে গেইচোং মোক কাও কম্বল দেয় নাই, তোমরা মোক কম্বল দিয়া জারত থেকি বাঁচাইনেন। আল্লায় পরথম আলোর ভালো করবে বাহে।’ গতকাল সোমবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের শতবর্ষী গমিরন বেওয়া কম্বল পেয়ে এভাবেই অনুভূতি জানালেন। প্রথম আলো ট্রাস্টের অধীনে এবং বন্ধুসভার সদস্যদের সহায়তায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ করা হয় সাতক্ষীরা ও বগুড়ার আদমদীঘিতেও।সাতক্ষীরা: গতকাল শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা, পাতাখালী, চণ্ডীপুর, খুঁটিঘাটা ও কামালকাটি গ্রামের ২১০ জন দুস্থকে শীতবস্ত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝাপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মৃধা, সহকারী শিক্ষক প্রদীপ মণ্ডল, ঝাপা বজ্রবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিনচন্দ্র মণ্ডল, বন্ধুসভার সভাপতি বরুণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক প্রকাশ পাত্র প্রমুখ।কম্বল পেয়ে সাতক্ষীরার আইলা-দুর্গত পদ্মপুকুর ইউপির কামালকাটি গ্রামের মোজাহার ঢালি (৭৫) বলেন, ‘শীতে কষ্টে নয়েছি। আইনার পর প্রথম আলো আমাগো চাল, ডাল, পানি দেল। ঈদের সুময় ছিমুই, চিনি, দুধ, চাল ও ডাল দেল। এহন শীতের কাপুড় দিতিছ।’লালমনিরহাট: বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, রাজপুর, গোকুণ্ডা, হারাটী ইউনিয়ন ও লালমনিরহাট পৌরসভার বিভিন্ন পাড়া, মহল্লা ও কলোনির ২০০ জন দুস্থকে কম্বল ও উলের চাদর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এন্তাজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, স্বপন কুমার দেব, আবদুল মজিদ, সাহেবর হোসেন, মোশারফ হোসেন মল্লিক, আবু মোক্তাদের প্রমুখ।বগুড়া: বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা, ছাতনি, চা-বাগান, রথবাড়ী, লোককরোনী এবং সান্তাহার পৌর এলাকার কয়েকটি বস্তির ১০০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে। সান্তাহার বন্ধুসভার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল হক, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম এবং প্রথম আলোর আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম প্রমুখ।