শীতার্তদের পাশে বে লিজিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতে দুর্ভোগের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে সাত শ কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার আলী খান বলেন, প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এ কম্বলগুলো খুব দ্রুত পৌঁছে যাবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ট্রাস্টের পক্ষে কম্বলগুলো গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমীর সাহা, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।
এ কম্বলগুলো রাজশাহী, গাইবান্ধা ও যশোরের শীতার্ত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।