শীতার্তদের পাশে সিটি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দি সিটি ব্যাংক লিমিটেড। গত বুধবার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ট্রাস্টে দুই হাজার কম্বল হস্তান্তর করেন ব্যাংকটির কর্মকর্তারা। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন (বাঁ থেকে দ্বিতীয়) প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের (ডান থেকে তৃতীয়) হাতে কম্বলগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম (ডান থেকে দ্বিতীয়), ব্যাংকটির ব্র্যান্ড-প্রধান নাজমুল করিম চৌধুরী (সর্ব ডানে), জনসংযোগ প্রধান ইয়াহিয়া মির্জা (সর্ব বাঁয়ে), করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রধান মোহাম্মদ জহিরুল ইসলাম (বাঁ থেকে তৃতীয়), প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ (পেছনের সারিতে মাঝে) ও কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল প্রথম আলো।