প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত রোববার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের ঝালোপাড়া ও সামর্থবাড়ি এলাকায় শতাধিক শীতার্ত ব্যক্তিকে কম্বল দেওয়া হয়েছে। ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলীর নেতৃত্বে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রহুল আমিন বেগ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। সামর্থবাড়ি গ্রামের রেনু রাজভোর বলেন, ‘কুম্বল পাইয়া বালাই অইল। এহন আর জারে কষ্ট করণ লাগব না।’ ইউএনও বলেন, দুটি গ্রামের শতাধিক মানুষের মধ্যে রাতে কম্বল বিতরণ করা হয়েছে।