প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে গতকাল শনিবার ৩২২টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে রোটারি চক্ষু হাসপাতাল মিলনায়তনে স্থানীয় শীতার্তদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট শরীফুল আলম চৌধুরী। নীলফামারীর সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান। এতে ক্লাবের সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ বক্তৃতা করেন।