শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব অভয়নগরে উদ্যোগে গত বুধবার উপজেলার শিল্প শহর নওয়াপাড়ার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। ক্লাবের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রোটারি ক্লাব অব অভয়নগর গত বুধবার রাতে নওয়াপাড়া রেলস্টেশন, নূরবাগ বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন রাস্তার পাশে যেসব দরিদ্র মানুষ শুয়েছিল, এমন ১৫০ জনকে কম্বল দেয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিবেকানন্দ মণ্ডল, সমাজসেবা পরিচালক সঞ্জয় রায় প্রমুখ। বিবেকানন্দ মণ্ডল শীতার্ত মানুষের মধ্যে ওই ১৫০টি কম্বল বিতরণের সত্যতা নিশ্চিত করেছেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি