শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশানের ‘অসহায়দের পাশে আমরা’ সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ২ নম্বর ফুলগাছ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। একই দিনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ও বঙ্গসোনাহাট ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। এ সময় জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, কুড়িগ্রামের উপমহাব্যবস্থাপক রমেন্দ্র নারায়ণ মণ্ডল, এজিএম আবদুল মোনতাকিম উপস্থিত ছিলেন।