শীতার্তদের সহায়তায় পাঁচ লাখ টাকা দিল এথেনা গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এথেনা গ্যালারি অব ফাইন আর্টস শীতার্ত মানুষের সহায়তায় প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকা দিয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল। চেক হস্তান্তর অনুষ্ঠানে এথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নীলু রওশন মুর্শেদ বলেন, প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে এ টাকায় কেনা শীতবস্ত্র শীতার্ত মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই শীতবস্ত্র সঠিকভাবে বণ্টন হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এথেনা গ্যালারির সহকারী কিউরেটর আসিফ রিজওয়ান উল্লাহ। এ ছাড়া, গতকাল প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ট্রাস্টে ৯২টি কম্বল ও ৫৮টি শীতবস্ত্র দেন ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেডের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেডের প্রধান ঋণমান কর্মকর্তা আরিফুর রহমান। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এসব শীতবস্ত্র গ্রহণ করেন।