শীতে কাঁপছে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা শীতে কাঁপছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলার দুটি পুরুষ ওয়ার্ডের ১৩টি জানালার পাল্লা নেই। রোগীরা বস্তা, কাগজ, কাপড় ইত্যাদি দিয়ে শীত ঠেকানোর চেষ্টা করছেন। রোগী পাতিলগাঁও গ্রামের আবদুল্লা ও কাকনী গ্রামের কুদ্দুছ আলী জানান, হু-হু করে বাতাস ঢোকায় রাতে ঘুমাতে পারি না। তাজ মাহামুদ নামে আরেক রোগীর মেয়ে রাবেয়া খাতুন বলেন, ‘রাতে রোগীর সাথে ছিলাম। প্রচণ্ড ঠান্ডায় রোগী ও আমি কাঁপছি।’