শীতে দুর্ভোগে নদীভাঙনকবলিত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী, মাহমুদপুর ও বিলাসপুর ইউনিয়নের নদীভাঙনকবলিত পাঁচ শতাধিক পরিবার তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে।শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গবাদ, রাজাপুর, পানকুণ্ড ও ধোয়াইর গ্রামের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবার রাস্তা, অন্যের জমি ও স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তীব্র শীতে এসব পরিবারের লোকজন মানবেতর জীবন কাটাচ্ছে। একই অবস্থা মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর, মাহমুদপুর ও চরবিলাসপুর এবং বিলাসপুর ইউনিয়নের চরাঞ্চলের দুই শতাধিক পরিবারের। অরঙ্গাবাদ গ্রামের মালেকা বানু (৬০) বলেন, ‘বাবা, আমাগো কষ্ট দেহার কেউ নাই। ঠান্ডার জ্বালা আর সইতে পারি না। আগুনে ছ্যাকদ্যা কোনো রহমে দিন কাটছে।’ পানকুণ্ড গ্রামের সৈজউদ্দিন (৭০) বলেন, ‘কাম কাইজ নাই। আবার পদ্মার বাঙ্গা ও শীতে আমাগো থাহাই দায়।’ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে ৪০০ কম্বল পাওয়া গেছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে তা বণ্টন করা হয়েছে।