শীতে পাঁচ জেলায় ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীত ও শীতজনিত রোগে চুয়াডাঙ্গা, মেহেরপুর, বগুড়ার আদমদীঘি, পাবনার চাটমোহর ও ফরিদপুরের সদরপুরে গত দুই দিনে ১২ জনের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবেদ আলী (৭০), সেনেরহুদা গ্রামের আবু তাহের (৭০), ধোপাখালী গ্রামের সফুরা বেগম (৫৫), বাঁকা গ্রামের সোনিয়া খাতুন (৩৫) এবং আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের ছানোয়ার হোসেন (৫০) ও মধুপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৫)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলী হোসেন জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে, যাদের বেশির ভাগই শীতজনিত রোগে আক্রান্ত। মেহেরপুর: তীব্র শীতে গত শুক্রবার রাত দুইটার দিকে মেহেরপুরের আমঝুপি গ্রামের খলিয়া খাতুন (৭২) ও আছেরা বেগম (৭৫) মারা গেছেন। তাঁদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তীব্র শীতে কয়েক দিন ধরে তাঁরা কষ্ট পাচ্ছিলেন।আদমদীঘি (বগুড়া): শীতজনিত রোগে গতকাল শনিবার সকালে উপজেলা সদরের উজ্জ্বলতা গ্রামের মোজাম্মেল হক সাকিদারের স্ত্রী লতিফা বিবি (৫৫) মারা গেছেন।ফরিদপুর: শীতে গতকাল শনিবার সকালে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর গ্রামে চিন্তাহরণ দাস (৯৫) মারা গেছেন। সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী জাফর জানান, চিন্তাহরণের কোনো রোগ ছিল না। শীতেই তাঁর মৃত্যু হয়েছে।চাটমোহর (পাবনা): চাটমোহর পৌরসভার সাবেক মেয়র আবদুল মান্নান জানান, শীতে তাঁর মহল্লার আবদুল মান্নান মিস্ত্রি (৫০) ও হামিদা বেগম (৭৫) গত শুক্রবার রাতে মারা গেছেন।