প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শীতজনিত কারণে শাহজাহান মাতুব্বর (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌর এলাকার রায়পাড়া সদরদী মহল্লার ফরমান মাতুব্বরের ছেলে। শুক্রবার বিকেলে শাহজাহান বাড়ির পুকুরে নামেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আটটায় তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন জানান, ওই ব্যক্তি আগে থেকেই অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন।