শীতে শিলাবৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতে হঠাৎ বৃষ্টি ও শীলাবৃষ্টিতে গতকাল শনিবার দিনভর চরম ভোগান্তিতে পড়েন ময়মনসিংহ শহরের মানুষ। সরেজমিনে শহরের, নতুন বাজার, সাহেব আলী রোড, গঙ্গিনারপাড়, ছোট বাজার ও সি কে ঘোষ সড়কে দেখা যায়, সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে ওই সব সড়কের কোথাও কোথাও পানি জমে গেছে। বৃষ্টি হওয়ায় শহরে রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা ছিল প্রতিদিনের তুলনায় অনেক কম। এতে মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। এদিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল সকালে শিলাবৃষ্টি হয়েছে। শীতকালে শিলাবৃষ্টির ঘটনায় স্থানীয়রা বিস্ময় প্রকাশ করেছেন।