শীতেও ছয় ঘণ্টা লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাইয়ে পৌষের শীতেও দিন-রাত মিলিয়ে সাত থেকে আটবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। লোডশেডিং থাকে পাঁচ থেকে ছয় ঘণ্টা। ফলে স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কম্পিউটার ব্যবসায়ী এস আর সুমন বলেন, ‘আমরার দিরাই বাজারো দিন-রাইতে সাত-আটবার কারেন যায়। ইলা যুদি কারন না তাখে (থাকে), তাইলে আমরার ব্যাফসা করমু কিলা (কীভাবে)?’ কলেজছাত্রী মিতু বলেন, ‘সন্ধ্যার পর পর অধিকাংশ দিনই বিদ্যুৎ থাকে না। আসে ঘণ্টা দেড়েক পর। এতে লেখাপড়ার খুব ক্ষতি হয়। অথচ কিছুদিন আগে আমাদের এলাকায় ১১ হাজার কেভি বিদ্যুতের একটি সাবস্টেশন চালু হয়েছে।’ দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল তালুকদার বলেন, ‘লোডশেডিং কমাতে আমরা আন্দোলন করেছি, বিদ্যুৎ অফিস ঘেরাও করেছি। কোনো ফল পাইনি।’এ ব্যাপারে চেষ্টা করেও উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।