শীতের আগাম সবজি চাষে ধুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শীতের আগাম সবজি বাজারে তুলতে পারলেই বেশি টাকা আয় করা সম্ভব। বিষয়টি মাথায় রেখে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলা চাষের ধুম পড়েছে। বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া, সাতশিমুলিয়া, দোবাড়িয়াসহ আশপাশের প্রায় ১৫ গ্রামের কৃষকেরা শীতের আগাম সবজি চাষে ঝুঁকেছেন। প্রায় দুই বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপির আবাদ করেছেন সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামের রঞ্জু মিয়া। তিনি প্রথম আলোকে জানান, আশ্বিন মাসের শেষের দিকে বাজারে শীতের সবজি তোলা আশা করছেন তাঁরা।







