শীতের কম্বলে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ ঘরে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে এ ঘটনা ঘটে। তাঁর নাম তাকনা খাতুন (৯৬)। তিনি মুলাডুলি ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের মৃত শাকের প্রামাণিকের স্ত্রী। আগুনে তাঁর বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, আগুনে পুড়ে মারা যাওয়া ওই বৃদ্ধা ঠিকমতো চলাফেরা করতে পারতেন না। অন্যের সাহায্য নিয়ে তিনি দিনাতিপাত করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে থাকলেও অন্যের জমিতে তিনি একটি ঝুপড়ি ঘর তুলে বসবাস করতেন। শীতে কষ্ট পাওয়ায় কয়েক দিন আগে সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে একটি কম্বলও দেওয়া হয়।
স্থানীয় লোকজন পুলিশকে জানান, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে তাকনা খাতুন ‘কুপিবাতি’ নিয়ে কাজ করার
সময় তাঁর গায়ে জড়ানো সেনাবাহিনীর দেওয়া সেই কম্বলে হঠাৎ আগুন লেগে যায়। কম্বল থেকে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভান। কিন্তু বৃদ্ধাকে উদ্ধার করতে গিয়ে তাঁকে ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ‘মানবিক কারণে’ লাশ ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে দাফনের জন্য স্থানীয় ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।