শীতের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে আবার তীব্র শীত পড়ছে। কনকনে ঠান্ডার মধ্যে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও শ্রমিকেরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পেড়েছে দুস্থ মানুষ। শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ দল বেঁধে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে। ঘন কুয়াশার কারণে ঢাকা ও ঢাকার বাইরেও যান চলাচল বিঘ্নিত হচ্ছে, এমনকি বিমান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে শীতের অনুষঙ্গ পিঠার খাওয়ার ধুম পড়েছে। শীতের ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর ফটোসাংবাদিক ও প্রতিনিধিরা।

সকাল আটটার চিত্র। কুয়াশার চাদরে মোড়া চারপাশ। খুব প্রয়োজন না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাথুলী, গাংনী, মেহেরপুর, ৭ জানুয়ারি। ছবি: আবু সাঈদ

শীতের তীব্রতা জনজীবনে স্থবিরতা বাড়িয়েছে। বাজারে লোকজনের তেমন উপস্থিতি নেই। কাথুলী, গাংনী, মেহেরপুর, ৭ জানুয়ারি। ছবি: আবু সাঈদ

শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পিঠার কদর। পথের ধারে ভাপা পিঠা বিক্রি করছেন একজন। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৭ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

শীত থেকে বাঁচতে আগুনের তাপ নিচ্ছে শিশুরা। বিপজ্জনক হলেও বাধ্য হয়েই আগুন জ্বালাতে হচ্ছে। পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী, ৭ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম

গায়ে কম্বল জড়িয়ে শীত নিবারণের চেষ্টায় এক কিশোরী। পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী, ৭ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম