শীতের দাপটে জীবনযাত্রা স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে হাড় কাঁপানো শীতে কাঁপছে পঞ্চগড় ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক মানুষ। তীব্র শীতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধদের অবস্থা বেশ কাহিল। ঘন কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারছে না সূর্য। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দিনের দীর্ঘ সময় যানবাহন চলাচল করছে বাতি জ্বালিয়ে ও ধীরগতিতে।শিবগঞ্জ (বগুড়া): সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরে হাত দশেক দূরের কিছুও দেখা যাচ্ছে না। দুপুর ১২টার দিকে কিছুটা পরিষ্কার হচ্ছে আশপাশ। এর আগ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না। রাতেও একই অবস্থা।সন্ধ্যা নামতে না-নামতেই শহরে ভিড় কমতে থাকে। দোকানপাট বন্ধ হয়ে যায়। তিন দিন ধরে এ অবস্থা চলছে।উপজেলার বিভিন্ন জায়গায় লোকজন খড়, শুকনো পাতা ও ডালপালা জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।বগুড়া-শিবগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালক তালেব হোসেন বলেন, কুয়াশার জন্য ১০ হাত দূরত্বের মধ্যেও কিছু দেখা যায় না। যেকোনো সময় বিপদ হতে পারে। তাই গাড়ির গতি কোনোভাবেই বাড়ানো যায় না। তবে শীত জেঁকে পড়ায় খুশি গরম কাপড় ব্যবসায়ীরা। ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) বলেন, এখন শীতের পোশাক বিক্রি শুরু হয়ে গেছে। হাতমোজা থেকে শুরু করে সোয়েটার, টুপি, গেঞ্জি—সবকিছুরই ভালো চাহিদা দেখা দিয়েছে।পঞ্চগড়: তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে পঞ্চগড়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতবস্ত্রের অভাবে বেশি কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা।গতকাল সোমবার এখানে সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। সরকারিভাবে বরাদ্দ দুই হাজার কম্বল ৪৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বিতরণ করা নিয়ে জনপ্রতিনিধিরা বিপাকে পড়েছেন।তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক জানান, অভাবী ও পাথরশ্রমিকদের এই উপজেলার জন্য মাত্র ৩৬০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ উপজেলায় শুধু পাথরশ্রমিকই আছেন প্রায় ৩০ হাজার; যাঁদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, শীতবস্ত্র বরাদ্দ চেয়ে দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে।