শীতের সবজির বাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের শঙ্খ নদের তীরে চরতি, কালীপুর জামিতজুরি, সাতবারিয়াসহ বিভিন্ন স্থানে উৎপাদন হয় বেগুন, মুলা, শিমসহ বিভিন্ন সবজি। শহরের লোকদের কাছে এই সবজি বেশ জনপ্রিয়। তাই ভালো দামের আশায় নদীপথে এসব সবজি নিয়ে আসা হয় জেলার দোহাজারী বাজারে। এই বাজারে প্রতি কেজি বেগুনের দাম ২৫ থেকে ৩২ টাকা, মুলার দাম ১৫ থেকে ২০ টাকা এবং শিম ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়। বাজার থেকে সড়কপথে এসব সবজি শহরে নিয়ে নিয়ে যান পাইকারি বিক্রেতারা। ছবিটি বুধবার সকালে তোলা। ছবিগুলো সম্প্রতি ক্যামেরাবন্দী করা।