শীপা হাফিজা আসকের নতুন নির্বাহী পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক হিসেবে আগামী ১ এপ্রিল থেকে কাজ শুরু করছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী শীপা হাফিজা। আজ বৃহস্পতিবার আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীপা হাফিজা দীর্ঘদিন ধরে দারিদ্র্য নির্মূল, লৈঙ্গিক ন্যায়বিচার, অভিবাসীদের অধিকার ও বাল্যবিবাহ বন্ধে কাজ করে আসছেন। এসব বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে তাঁর গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। এ ছাড়া কর্মসূচি উন্নয়ন, সাংগঠনিক ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা রয়েছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কারও পেয়েছেন।

মানবাধিকার ও আইনি সহায়তাদানকারী সংগঠন হিসেবে আসক কার্যক্রম শুরু করে ১৯৮৬ সালে। এরপর থেকে সামাজিক সমতা, সামাজিক ও লৈঙ্গিক ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এ সংগঠন।