শীর্ষ কাগজ সম্পাদক মুক্তি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষনিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ-এর সম্পাদক একরামুল হক মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কলাবাগান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় গত ৩১ জুলাই একরামুল হককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার দুটিতে নিম্ন আদালত ও দুটিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। একই সঙ্গে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৪ নভেম্বর তাঁকে নতুন করে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দেন।