প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনারের তিনটি পদে রদবদল হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ রদবদলের আদেশ দেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন বলেন, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসানকে অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) পদে এবং অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভীরকে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে বদলি করা হয়।