প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০০৯-এ ময়মনসিংহ অঞ্চলের মেধা তালিকার শীর্ষ ১০-এর নয়টি স্থানই দখল করেছে জেলার বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। শীর্ষ দশে ষষ্ঠ স্থানটি ছাড়া বাকি সব কটি স্থানই তাদের।ময়মনসিংহে এ পরীক্ষায় শীর্ষস্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের ফল তুলনামূলকভাবে ভালো। জেলায় মোট ৯১ জন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৪৭ জন ও ছেলে ৪৪ জন। আর এই ৯১ জনের মধ্যে ৪২ জনই ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।