শীর্ষ দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে রাজনৈতিক সংলাপের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনূস আলী আকন্দ।যোগাযোগ করা হলে ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, দুই দলের সংলাপে বসার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য রিটটি দাখিল করা হতে পারে।রিটে রাজনৈতিক সংকটের উত্তরণ এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে দুই নেত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠানের নির্দেশনা কেন দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।