শীর্ষ নেতাদের আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের কয়েকটি স্থানে গত বৃহস্পতিবার পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চালায় শিবির। এ ঘটনায় রাতে ডবলমুরিং ও কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।
এক মামলায় নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আ জ ম ওবায়দুল্লাহকে আসামি করে পুলিশ। কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, নগরের আন্দরকিল্লা ও দেওয়ানবাজার এলাকায় আওয়ামী লীগের মিছিলে হামলা, অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ ও তাণ্ডবের ঘটনায় জামায়াত নেতা শামসুল ইসলাম, নজরুল ইসলাম, আ জ ম ওবায়দুল্লাহসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১০০ জনকে আসামি করে এসআই জাফর ইকবাল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম বলেন, রাতের অন্ধকারে দায়িত্ব পালনকালে শিবিরের লোকজনের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন এসআই সাইফুল ইসলাম। এ ঘটনায় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলায় মামলা দায়ের করেছেন।