শীর্ষ পদে অদৃশ্য বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়তে থাকলেও শীর্ষ পদগুলোতে অবস্থানরত নারীদের ক্ষেত্রে এখনো একটি অদৃশ্য বাধা রয়ে গেছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন ওমেনের ‘দ্য ওমেন ইন পলিটিক্স ম্যাপ-২০১৪’ গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। আইপিইউর এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সরকারে কিংবা সংসদে কতসংখ্যক নারী আছেন, তার সর্বশেষ তথ্য উল্লেখ করা হয় এই তথ্যচিত্রে। এতে দেখা যাচ্ছে, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার নারীরা আরব, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারীদের চেয়ে ভালো করছেন। সরকারের নির্বাহী পদগুলোতে বর্তমানে নারীর সংখ্যা ২০০৮ সালের তুলনায় বেড়েছে। ওই বছর ছিল ১৬.১ শতাংশ। এখন তা দাঁড়িয়েছে ১৭.২ শতাংশে। ২০১৪ সালের ১ জানুয়ারির মধ্যে ৩৬টি দেশে ৩০ শতাংশ বা তারও বেশি মন্ত্রী হয়েছেন নারীরা, যা ২০১২ সালে ছিল ২৬ শতাংশ।