শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। দুপুরে মুক্তিযোদ্ধারা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান। এ সময় পুলিশ মুক্তিযোদ্ধাদের ১০ সদস্যের প্রতিনিধিদলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যায়।স্মারকলিপিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়।এর আগে একই দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন চাকরিজীবী মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমদ রাজা, মাহমুদুল হক, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (কল্যাণ) মনিরুল হক, যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার প্রমুখ।