শীর্ষ সন্ত্রাসী'যোসেফের সাজা কমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী ও ফ্রিডম পার্টির নেতা মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে যোসেফের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলার আরেক আসামি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া কাবিল সরকারকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। আদালতে যোসেফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
১৯৯৬ সালের ৭ মে মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় ২০০৪ সালের ২৫ এপ্রিল যোসেফ ও মাসুদ জমাদারকে মৃত্যুদণ্ডাদেশ এবং অন্য আসামি আনিস আহমেদ, হারিস আহমেদ ও কাবিল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন নিম্ন আদালত।