প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে সর্বাধিক জন্মনিবন্ধন ও সব তথ্য অনলাইনভুক্ত করার ক্ষেত্রে শীর্ষ ১০টি নিবন্ধন কার্যালয়ের মধ্যে রংপুর সিটি করপোরেশনকে পুরস্কৃত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়। গতকাল সোমবার রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে জন্মনিবন্ধনের পুরস্কারের সনদ ও সম্মাননা ক্রেস্ট মেয়র সরফুদ্দীন আহমেদের হাতে তুলে দেন সিটি করপোরেশনের জন্মনিবন্ধন শাখার প্রধান অনিজা হাসান।
নিজস্ব প্রতিবেদক, রংপুর