শীর্ষ ১৯ জনের নামের তালিকা দিয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে শীর্ষ ১৯ জনের নামের তালিকা তদন্ত সংস্থার কাছে পেশ করেছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে পুরোনো হাইকোর্ট ভবনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আবদুর রহিমের কাছে এ তালিকা দেন কমিটির আহ্বায়ক এম এ হাসান।