শীর্ষস্থান দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথমবারের মতো নাটোর জেলায় প্রথম স্থান দখল করেছে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চবিদ্যালয়। এখান থেকে ৩৬০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন। ফলাফলে জেলার শীর্ষে উঠে আসায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, ‘জেলায় শীর্ষে উঠে আসার জন্য বিদ্যালয়ের পরীক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছিল। সাফল্য অর্জন করার জন্য তারা প্রস্তুতিও নিয়েছিল। তাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের সব শিক্ষক ও পরীক্ষার্থীদের অভিভাবকেরা। প্রথমবারের মতো জেলায় প্রথম হওয়ায় সম্মানিত বোধ করছি। আশা করছি, শিক্ষার্থীরা সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে।’