শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ ১৮ দলের আটক থাকা শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সেখানে মহানগর ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘জাতীয় নেতাদের’ বন্দী রেখে নির্বাচনের ‘দিবাস্বপ্ন’ দেখছেন শেখ হাসিনা। অচিরেই তাঁর এ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, এম এ হাশেম, বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি আবু সুফিয়ান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার সহসভাপতি কামরুন নাহার দস্তগীর প্রমুখ।