শীর্ষস্থানীয় নেতারা চান বাছাই, তৃণমূল চায় গোপন ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন (কাউন্সিল) হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।সূত্রের ভাষ্যমতে, জেলা কমিটি গঠনে দলের শীর্ষস্থানীয় নেতারা চাইছেন বাছাই আর তৃণমূলের নেতারা চাইছেন গোপন ভোট। এ নিয়ে চলছে মতবিরোধ। এর জের ধরে কাউন্সিল ভেস্তে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরের সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।সূত্র জানায়, ২০০৩ সালে জেলা কমিটির সম্মেলন হয়। নয় বছর পর আবার সম্মেলন হতে যাচ্ছে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তৃণমূল নেতাদের মতবিরোধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ও উপজেলার বেশ কয়েকজন নেতা (কাউন্সিলর) প্রথম আলোকে বলেছেন, শীর্ষস্থানীয় নেতাদের কথা মেনে দলীয় শৃঙ্খলা রক্ষা করলে গণতন্ত্র থাকে না। আবার শীর্ষস্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে গোপন ভোটের কথা বললে দলীয় শৃঙ্খলা থাকে না।জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান বলেন, কীভাবে সম্মেলন হবে, তা নির্ধারণ করা হবে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে।