শীলু আবেদ কারুশিল্প পুরস্কার পেলেন রাশেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীলু আবেদ কারুশিল্প পুরস্কার-২০১০ পেয়েছেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মোছা. রাশেদা বেগম। সম্মাননা স্মারক ছাড়াও তাঁকে এক লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ কারুশিল্পীর হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। ব্র্যাকের অঙ্গপ্রতিষ্ঠান আড়ংয়ের সাবেক উপদেষ্টা শিলু আবেদের জন্মদিনকে (৫ মার্চ) কেন্দ্র করে কারুশিল্প পরিষদ প্রতিবছর এ পুরস্কার বিতরণের আয়োজন করে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন মাধ্যম ও বিষয়ের ওপর মোট ৩৮ জন শিল্পীকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে চন্দ্রশেখর সাহার ‘কারুশিল্পের অশনিসংকেত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শীলু আবেদ মেমোরিয়াল ট্রাস্টের রফিকুল ইসলাম, শিক্ষবিদ সুরাইয়া আহমেদ এবং পরিষদের সদস্য রফিকুল ইসলাম মোল্লা। আলোচনা শেষে সুচিশিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।