প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘শুঁটকি মাছ ও ফিশ পাউডার প্রদর্শনী’ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এই প্রদর্শনীতে চলনবিল এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত শুঁটকিচাষিরা অংশ নেন। বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব জানান, প্রশিক্ষণপ্রাপ্ত চাষিরা চারটি স্টলে সাত প্রকার শুঁটকি ও শুঁটকির পাউডার প্রদর্শন করেন। এই প্রদর্শনীর মাধ্যমে শুঁটকিচাষি ও ব্যবসায়ীদের মধ্যে গুণগত এবং স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনে উৎসাহী হবেন। পাশাপাশি সাধারণ ক্রেতারাও মানসম্পন্ন শুঁটকি সম্বন্ধে জানতে পারবে। গত মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ। এ সময় বিভাগের সভাপতি মুহম্মদ আফজাল হুসাইনসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।