শুক্র ও শনিবার ঢাকা-চট্টগ্রামে ব্যাংক খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও চট্টগ্রাম মহানগরের তফসিলি ব্যাংকের সব শাখা শুক্র ও শনিবার খোলা থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে-অর্ডার বা কোনো তফসিলি ব্যাংকের রসিদ সংগ্রহের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই এসব এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।