শুক্র-শনি কর কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের কর ছাড়পত্র নেওয়ার সুবিধার জন্য আগামীকাল শুক্র ও পরশু শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ের সব কর কার্যালয় খোলা থাকবে।

নির্বাচন কমিশনের অনুরোধে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি করখেলাপি নন—এমন ছাড়পত্রও জমা দিতে হয়।

নির্বাচন কমিশন গত সোমবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।