শুক্রবার কুর্মিটোলা বিহারি ক্যাম্পে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা এবং আগুন দিয়ে ও গুলি করে ১০ জনকে হত্যার ঘটনায় আগামী শুক্রবার রাজধানীর পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে শোকসভা অনুষ্ঠিত হবে। নৃশংস এ হত্যাকাণ্ডের ৪০ দিন উপলক্ষে এ শোকসভার আহ্বান করা হয়েছে। বিহারিদের সংগঠন স্ট্রান্ড্রেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি) কুর্মিটোলা ক্যাম্পের প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৮ জুলাই শুক্রবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে নিহতদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।