শুক্রবার কোকোর জন্য বিশেষ মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বুধবারের পরিবর্তে আগামী শুক্রবার সারা দেশে দোয়া ও বিশেষ মোনাজাত করা হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দীন দিদার প্রথম আলোকে জানান, বুধবার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা পরিবর্তন করে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। সারা দেশে শুক্রবার যার যার সুবিধামতো সময়ে এ দোয়া অনুষ্ঠান করার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন কোকো। ২৭ জানুয়ারি তাঁর মরদেহ দেশে এনে বনানীতে দাফন করা হয়।