শুক্রবার থেকে দূরপাল্লার যান চলবে: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধ থাকলেও আগামী শুক্রবার থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করবে বলে ঘোষণা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ জন্য সরকার নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
সড়কপথে নিরাপদ যান চলাচল নিয়ে গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে নৌপরিবহনমন্ত্রী এ ঘোষণা দেন। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।