শুক্রবার থেকে মণি সিংহ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার নেত্রকোনার সুসং দুর্গাপুরে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু হচ্ছে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। মণি সিংহের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।গতকাল বুধবার রাজধানীর মণি সিংহ সড়কের মুক্তি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে এ তথ্য দিয়েছে মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।আগামীকাল মেলার উদ্বোধনী দিন সকাল সাড়ে সাতটায় মণি সিংহের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় মেলা উদ্বোধন করবেন কুমুদিনী হাজং। একই দিন বেলা তিনটায় জাতীয় ও সর্বদলীয় নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্যান্য কর্মসূচিতে রয়েছে আলোচনা, শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাটক ও সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করবে উদীচী শিল্পীগোষ্ঠী, স্থানীয় বাউল ও আদিবাসী শিল্পীরা। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে ডিএসকে সাংস্কৃতিক দল, চণ্ডীগড় অনাথ আশ্রম, কলকাতার রবীন্দ্র বিশ্বভারতী, দুর্গাপুর আদিবাসী সাংস্কৃতিক সংঘ, দুর্গাপুর উপজাতীয় কালচারাল একাডেমি, দুর্গাপুর সরকারি বালিকা বিদ্যালয়, দুর্গাপুর সুসং সাংস্কৃতিক সংঘসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।