শুক্রবার ধর্মভিত্তিক সাতটি দলের গণমিছিল কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সব মসজিদ থেকে গণমিছিলের কর্মসূচি দিয়েছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সাতটি ধর্মভিত্তিক দল। একই সঙ্গে শুক্রবারের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের তালা খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা। নইলে আগামী সপ্তাহ থেকে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।